সভাপতি
জনাব, রুপায়ন চাকমা
সভাপতির বাণী,
কোমলমতি শিক্ষার্থীরাই একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ আচুর্যের আধার। একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন পরিপূর্ণ মানুষ হিসেবে আত্মপ্রকাশের জন্য যে সব গুণাবলি আবশ্যক পুথিগত শিক্ষার পাশাপাশি সেই নবীন প্রানের জাগরণ বা বিকশিত হওয়ার অন্যতম মাধ্যম হলো সহ-শিক্ষা কার্যক্রম। যার মাধ্যমে একজন শিক্ষার্থী শিল্প-সাহিত্য, জ্ঞান-বিজ্ঞান ও ইতিহাস ঐতিহ্য থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে নিজস্ব ধ্যান-ধারনাকে প্রকাশ করতে পারে। শিক্ষার্থীদের সেই মেধা ও মানসিক বিকাশের ক্ষেত্রটা প্রস্তুত হয় শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ও জ্ঞান প্রদানের মাধ্যমে।
আমি, বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির অনন্য দৃষ্টান্তকারি হিসেবে লাল সবুজের পতাকাকে স্বগৌরবে ধারণ করবে এগিয়ে নিয়ে যাবে নিজের প্রিয় স্বদেশকে। সংকীর্ণতার বলায় ভেঙ্গে পরিপূর্ণ জ্ঞানের পূর্ণতার রবিরশ্মির মতো ছড়িয়ে পড়বে বিশ্বময়। শুধুমাত্র মেধা মানকে শানিত করতে মুখস্থ বিদ্যা নয় বরং সৃজিত জ্ঞান পরিপূর্ণ প্রকাশের মাধ্যমে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। পরিশেষে, আমি এই বিদ্যালয়ে সফলতা ও সুনাম উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
পরম করুণাময় আমাদের সহায় হউন।
সভাপতি
কাট্টলতলী উচ্চ বিদ্যালয়
নানিয়ারচর,রাঙ্গামাটি।
