প্রধান শিক্ষক
জনাব, ভ্যালেন্তিনা তালুকদার
প্রধান শিক্ষকের বানী,
শিক্ষার উৎকর্য সবিন এবং শিক্ষার্থীদের মেধা, অনন সৃজনশীলতা বিকাশে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহ-পাঠক্রমিক কর্মকাণ্ডে গৌরবোজ্জ্বল সাফল্যের স্বকীয় বৈশিষ্ট্যের ধারক। পুথিগত ও গ্রন্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা মানবিক গুণসম্পন্ন আলোকিত মানুষ গড়ে তোলার ক্ষেত্রে যথেষ্ট নয়। মনুষ্যত্বের বিকাশ মাধ্যমিক শিক্ষার পাঠক্রমিক শিক্ষার পাশাপাশি প্রয়োজন শিল্প সাহিত্য সংস্কৃতির মতো সুকুমার বৃত্তির সাধনা। যেই অব্যন্ত সুকুমার বৃত্তির অকাশের অন্যতম মাধ্যম বার্ষিক ম্যাগাজিন।
শিক্ষা, সম্প্রীতি ও প্রগতির মঝালকে বুকে ধারন করে ১৯৮৭ সাল থেকে প্রতিষ্ঠানটি পার্বত্য অঞ্চলে গুনগত শিক্ষার মান প্রসারে, সম্প্রীতির বন্ধনে আধুনিক ও যোগ্য সুনাগরিক হিসেবে প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা অবিনিকায়নের প্রতিটি ক্ষেত্রে যাতে নিজেদের সম্পৃক্ত করতে পারে সে লক্ষ্য পরিচালনা এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আমি আশাবাদী আমাদের শিক্ষার্থীরা তাদের এই অগ্রযাত্রায়র ধারাবাহিকতা অব্যহত রাখতে সবসময় সচেষ্ট থাকবে। মেধা, মননে তারা দেশপ্রেমিক হয়ে গড়ে উঠবে, আগামীর সোনার বাংলা সৃষ্টির সুনিপুন কারিগর হবে, সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে চিশ্বপরিমন্ডলে-অর্জনের ধারক বাহক হয়ে গড়ে উঠছে। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই অত্র প্রতিবাদের প্রধান পৃষ্ঠপোষক সভাপতি ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দের প্রতি তাঁদের সুনিপুণ দিক নির্দেশন প্রদানের মাধ্যমে গুণগত শিক্ষার মান্নোয়ন সহায়তা করার জন্য। একই সাথে আমার প্রিয় সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই কাট্টলতলী উচ্চ বিদ্যালয়ের পরিবারের যৌথবদ্ধ পথ চলায় আমাকে পূর্ণ সহযোগিতার জন্য।
পরিশেষে, যাদের নিরলস প্রচেষ্টা ও শ্রমে এই প্রতিষ্ঠানটি শিক্ষার মান ধারাবাহিকতা অব্যহত থাকবে সেই প্রত্যাশা জন্য করি।
পরম করুনাময় আমাদের সহায় হউন।
প্রধান শিক্ষক
কাট্টলতলী উচ্চ বিদ্যালয়
নানিয়ারচর, রাঙ্গামাটি।
